March 5, 2026, 2:01 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে ‘নিঃসঙ্গ’ নেতানিয়াহু ; মুখের উপর থুতু ফেলল বিশ্ববাসী : ইসরায়েলি চ্যানেল ১২

প্রায় খালি হলের সামনে বক্তব্য দিচ্ছেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বক্তব্য শুরু করতেই বিশ্বের বহু কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় চলমান যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে এটি ছিল প্রকাশ্য প্রতিবাদ, যা আরব ও ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

আল-জাজিরা টেলিভিশনসহ বহু আরব গণমাধ্যম যেমন ঘটনাটিকে প্রচার করে, তেমনি ইসরায়েলের অভ্যন্তরীণ মিডিয়াগুলোও নেতানিয়াহুর বক্তব্য চলাকালে কূটনীতিকদের ওয়াকআউটকে গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, এ পদক্ষেপ ছিল গাজায় তিন বছর ধরে চলা যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে একটি স্পষ্ট প্রতীকী প্রতিবাদ।

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন মন্তব্য করেছে, নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই কূটনীতিকদের হল ত্যাগ করা বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গির পরিষ্কার প্রতিফলন। চ্যানেলটি বলেছে, “নেতানিয়াহুর ভাষণ শুরুর সময় উপস্থিত কয়েক ডজন কূটনীতিকের কক্ষ ত্যাগ করার অর্থ হল বিশ্বের তরফ থেকে আমাদের মুখের উপর থুতু দেওয়া।”

চ্যানেলটির তথ্যমতে, নেতানিয়াহুর বক্তৃতার সময় সভাকক্ষ প্রায় ফাঁকা হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি প্রতিনিধিদল দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। একাধিক ইসরায়েলি মিডিয়া নেতানিয়াহুর বক্তব্যকে দুর্বল ও অগোছালো বলে সমালোচনা করেছে।

চ্যানেল ১৩-এর প্রতিবেদক পরিস্থিতিকে এভাবে বর্ণনা করেন: “নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই যখন কূটনীতিকরা বেরিয়ে গেলেন, এটি শুধু নেতানিয়াহুর মুখে নয়, বরং ইসরায়েলের মুখে থুতু ফেলার সমান।”

আল-জাজিরা “প্রায় খালি হলের সামনে নেতানিয়াহুর বক্তৃতা” শিরোনামে জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত নেতানিয়াহুর এ বক্তব্য ইসরায়েলি মিডিয়ায় সমালোচিত হয়েছে। একই সময়ে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে কিছু ইসরায়েলি বন্দির পরিবার বিক্ষোভ করে।

অন্যদিকে একই স্থানে ফিলিস্তিনপন্থি সমাবেশও হয়, যেখানে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে গাজায় যুদ্ধ ও গণহত্যার বিরোধিতা জানায় এবং যুদ্ধের অবসান দাবি করে।

নিউ ইয়র্কে নেতানিয়াহু’ বিরুদ্ধে বিক্ষোভ

আল-কুদস আল-আরাবি পত্রিকা লিখেছে, ইসরায়েল বিরোধীরা জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তৃতাকে ‘পুরোনো প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছে, যা ইসরায়েলের পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাদের মতে, বক্তৃতাটি ছিল কেবল একজন দলের প্রধানের বক্তব্য, কোনো দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নয়।

হিব্রু ভাষার দৈনিক ইদিয়োত আহারনোত স্বীকার করেছে, নেতানিয়াহুর বক্তৃতা শুরুর সময় বিশ্বনেতাদের হল ত্যাগ করা স্পষ্টত প্রমাণ করেছে যে, আজকের দিনে ইসরায়েল কতটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন।

শুক্রবার রাতে নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বহু দেশের নেতা ও প্রতিনিধি তাকে বিদ্রূপ করেন এবং শোরগোলের মধ্যেই তার বক্তৃতা শুরু হয়। সভাকক্ষে একে একে নেতারা বেরিয়ে যেতে থাকেন।

ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদ (অ্যাক্সিওস ওয়েবসাইট) নেতানিয়াহুর বক্তব্য চলাকালে নেতাদের বেরিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে লেখেন: “জাতিসংঘ সাধারণ পরিষদের হল এখন প্রায় খালি।”

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page