April 7, 2026, 10:29 am
শিরোনামঃ
যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে মোতায়েন করা এই কন্টিনজেন্টটি দেশের একমাত্র অবশিষ্ট পুলিশ ইউনিট ছিল।

জাতিসংঘের ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট ফরমড পুলিশ ইউনিট (FPU)কে ডিআর কঙ্গোর মিশন থেকে নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে নিতে বলা হয়েছে। এই কন্টিনজেন্টে ১৮০ জন সদস্য ছিলেন, যার মধ্যে ৭০ জন নারী পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত।

এটি ছিল জাতিসংঘের ইতিহাসে একমাত্র সম্পূর্ণ-নারী পুলিশ ইউনিট।

জাতিসংঘে দেয়া ট্রাম্প প্রশাসনের আর্থিক অনুদান কমানোর পর সংস্থাটি বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানে ব্যয় সংকোচনের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই কারণে বিশ্বজুড়ে প্রায় এক-চতুর্থাংশের বেশি শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশন থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।

যদিও অন্যান্য দেশের কন্টিনজেন্টের আংশিক প্রত্যাহার হচ্ছে, বাংলাদেশই একমাত্র দেশ যার পুরো কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সামরিক ও পুলিশ সদস্য মিলিয়ে জাতিসংঘে অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। এই প্রত্যাহার ভবিষ্যতে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিরূপ প্রভাব ফেলতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page