February 22, 2026, 1:18 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হলো মমতার তৃণমূল কংগ্রেস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে জাতীয় দলের তকমা হারাল মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দলটিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে আম আদমি পার্টি জাতীয় দল হিসাবে পরিগণিত হবে বলে জানিয়েছে কমিশন।

কয়েকদিন ধরেই তৃণমূলের জাতীয় দলের তকমা থাকবে কি না, তা নিয়ে টানাপোড়েন চলছিল। জাতীয় দলের তকমা যাতে খারিজ করা না হয়, সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত তৃণমূলের আবেদনে সাড়া দিলো না নির্বাচন কমিশন।

শুধু তৃণমূল নয়, সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, একইভাবে জাতীয় দলের তকমা হারিয়েছে সিপিআই এবং এনসিপিও।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলের ভিত্তিতে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

যদিও তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা দরবার শুরু করে তৃণমূলও। তারা দাবি করে, ২০১৬ সালে তৃণমূলকে জাতীয় দলের তকমা দিয়েছিল, তা ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল না দেখে নির্বাচন কমিশন যাতে কোনো সিদ্ধান্ত না নেয়, সেই আবেদন জানিয়েছিল তৃণমূল। সূত্র : নিউজ১৮

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page