April 11, 2026, 1:08 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডিয়ান রাষ্ট্রদূত : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং-এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনার আমলে করা গত তিন নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।

সিইসি বলেন, কানাডার রাষ্ট্রদূত নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাকে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানিয়েছি। ভোটের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ভোটার সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও চলমান।

তিনি আরও বলেন, কানাডা চায়, আমরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। বৈঠকে এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে।

নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিতে কানাডা সন্তুষ্ট হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, তারা নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী। ব্যালট প্রজেক্ট বা অন্য কোনো উপায়ে সহায়তা দেওয়া হতে পারে।

আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। ইইউসহ বিভিন্ন দেশ ও সংস্থা ইতোমধ্যে পর্যবেক্ষণে আসার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page