March 2, 2026, 8:57 am
শিরোনামঃ
ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী সাভারে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ ৭ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ পাঁচজন সাভার স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। এ সময় তারা ফুলের ডালা থেকে আওয়ামী লীগের নাম মুছে দেয়।

তিনি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ সাত জনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক করে তাদের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন।

পরে খবর পেয়ে ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ সাত নেতাকর্মীকে আটক করে।

এছাড়া কিশোরগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page