October 7, 2026, 1:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির ওপর বিশেষ জোর দেন। তিনি উদ্ধার তৎপরতা ও প্রাথমিক আশ্রয়ের জন্য শহরের সব খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি খসড়া পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হচ্ছে। এই সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হতে পারে।

 



Our Like Page