September 16, 2026, 12:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাপানের একটি নবগঠিত রাজনৈতিক দলের ‘নেতা হচ্ছে এআই’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাপানের একটি নবগঠিত রাজনৈতিক দল মঙ্গলবার জানিয়েছে, তাদের দলীয় প্রতিষ্ঠাতা সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করায় তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) নেতা বানাতে যাচ্ছেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছরের জানুয়ারিতে জাপানের পঞ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারু ‘পাথ টু রিবার্থ’ নামে একটি দল গঠন করেন।

দলটির নির্দিষ্ট কোনো নীতিনির্ধারনী প্ল্যাটফর্ম নেই এবং সদস্যরা নিজেদের ইচ্ছে মতো এজেন্ডা নির্ধারণ করতে পারেন।

ইশিমারু ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে অনলাইনে সফল প্রচারণার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন। তবে এ বছর উচ্চকক্ষের নির্বাচনে কোনো আসন না পাওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করেন।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ডক্টরাল ছাত্র কোকি অকুমুরা নিজেকে দলটির নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেন। অকুমুরা সম্প্রতি ইশিমারুর উত্তরসূরি নির্বাচনে দলীয় প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

তিনি বলেন, ‘নতুন নেতা হবে এআই’।

তিনি জানান, এআই কবে এবং কীভাবে নেতা হিসেবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড এআই নিয়ন্ত্রণ করবে না।

বরং সদস্যদের মধ্যে সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্তগুলো এআই নেবে।

দলটি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও এখনো কোনো আসন পায়নি। গত জুনে টোকিও অ্যাসেম্বলির নির্বাচনে দলটির ৪২ জন প্রার্থীই হেরে যান। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীও পরাজিত হন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page