October 8, 2026, 6:31 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

জাপানে দক্ষ কর্মী পাঠাতে রাষ্ট্রদূতের সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তারা জাপানে বিভিন্ন সেক্টরে অধিক সংখ্যক দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জাপানে বিভিন্ন সেক্টরে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও পরিশ্রমী মনোভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো ও অন্যান্য খাতে সুনামের সঙ্গে কাজ করছে।

মন্ত্রী ইমরান জাপা‌নে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতকে অনু‌রোধ ক‌রেন।

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলমসহ মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page