April 10, 2026, 10:02 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে পূর্বনির্ধারিত একটি লক্ষ্যে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। খবর রয়টার্স।

মন্ত্রণালয়টি তাদের টেলিগ্রাম একাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছে, “প্রশান্ত মহাসাগরীয় বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ জাপান সাগরে কল্পিত শত্রুদের একটি নকল সামুদ্রিক লক্ষ্যে মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই লক্ষ্যে দুটি মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সাফল্যজনকভাবে সরাসরি আঘাত হেনেছে।”

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, রাশিয়ার সামরিক তৎপরতার ওপর টোকিও সতর্ক নজর রাখবে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ চলার মধ্যেই জাপানের আশপাশের এলাকসহ দূর প্রাচ্যে রাশিয়ার বাহিনীগুলো আরও তৎপর হয়ে উঠছে।”

পি-২৭০ মস্কিত ক্ষেপণাস্ত্র একটি মধ্যপাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, সোভিয়েত আমলে প্রথম এটি তৈরি হয়েছিল; ন্যাটো জোটের প্রতিবেদনে এটিকে এসএস-এন-২২ সানবার্ন বলে উল্লেখ করা হয়।

রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি  রুশ কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের উপর দিয়ে উড়েছে। এই উড্ডয়নকে ‘পরিকল্পিত ফ্লাইট’ হিসেবে উল্লেখ করেছে মস্কো।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page