September 16, 2026, 7:07 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

জামায়াত নেতা সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতা বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার এবার সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারকৃত নেতারা হলেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপশিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও সদস্য আমিনুল ইসলাম।

এর আগে, বুধবার (২৩ আগস্ট) রাতে একই অপরাধে সিরাজগঞ্জ ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page