August 28, 2026, 4:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জামায়াত- বিএনপির অবরোধের প্রতিবাদে ঝিনাইদহ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : দেশব্যাপী  জামায়াত- বিএনপির ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রতিবাদে ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর  দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি শহরের  বিভিন্ন সড়ক ঘুরে  পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে  জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ সময় জামায়াত বিএনপি ডাকা অবরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল  করিম মিন্টু বলেন হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও  পোড়াও করার চেষ্টা করলে   তার দাঁতভাঙ্গা জবাব দেবে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page