September 4, 2026, 7:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের জমি নিয়ে বিরোধে এক পরিবারের ৩ সদস্যের হাত-পা কেটে দিলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যের হাত-পা কেটে শরীর থেকে আলাদা করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিপুল মিয়া (৪৫) ও তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আসমা বেগমকে (৬৫) সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। মুক্তা বেগম ও আসমা বেগম হাত পায়েরে রগকাটা অবস্থায় প্রাথমিক চিকিৎসা করে ময়নমসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেলের সঙ্গে চাচাতো ভাই আনোয়ার তালুকদার কালুর ছেলে বিপুল মিয়ার বসতবাড়ির ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। গত কয়েক দিন আগে বিপুল মিয়া বসতভিটার দুটি গাছ কর্তন করবে। গাছ কর্তনে বাধা দিতে পারে সন্দেহে সরিষাবাড়ী থানায় প্রতিপক্ষ আসাদুজ্জামান আপেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের সংবাদ পেয়ে ১৭ জানুয়ারি শুক্রবার সকালে আপেলের নেতৃত্বে কাটারি, চাপাতি, রামদা নিয়ে বিপুল মিয়ার বাড়িঘরে অতর্কিতভাবে হামলা চালায় তারা। হামলা চালিয়ে বিপুল মিয়া, তার স্ত্রী মুক্তা বেগম, মা আসমা বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে শরীর থেকে অঙ্গ আলাদা করে ফেলে। এতে বিপুল মিয়ার ডান পা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মুক্তা বেগমের বাম পা ও দুই হাতের কব্জি আঙ্গুল কেটে ফেলে এবং তার পিছনে অংশে কুপিয়ে বিভিন্ন স্থানে ক্ষত করে। বিপুলের মা আসমা বেগমের ডান হাত ভেঙ্গে গেছে। ঘটনার সময় বিপুল মিয়া ও মুক্তা বেগমের একমাত্র ছেলে সন্তানটি খেলতে খেলতে বাড়ি দিকে আসছিল। এ সময় বিপুলের ভাইয়ের স্ত্রী আঁখি আক্তার তাকে নিয়ে পালিয়ে যায়।

আঁখি আক্তার বলেন, ঘটনার সময় বিপুল ভাইয়ের একমাত্র ছেলে মমিন (১২) বাড়িতে ছিলনা। ওই সময় বাইরে থেকে বাড়ির দিকে আসছিল। আমি কিছু বুঝতে না দিয়ে রাস্তা থেকে মমিনকে নিয়ে পালিয়ে যাই। মমিন থাকলে তাকেও মেরে ফেলতো তারা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের। এর জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তারে কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page