September 8, 2026, 6:29 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের মামলায় রাজশাহীর বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় জামালপুরে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর) বেলা ১২টায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্রুত বিচার আদালতের বিচারক তানভীর আহমেদ এ আদেশ দেন।

বিবাদীপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুরে বিএনপির এক জনসভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের নামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আবু সাঈদ চাঁদ আজ আদালতে হাজিরা দেন। এ মামলার তদন্তকারী সংস্থা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলায় জামিনে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন হাজিরা দিলে আদালত তাদের জামিন বহাল রাখেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়াতে এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেন আবু সাঈদ চাঁদ। এ ঘটনার পরে জামালপুর জেলা বিএনপির এক জনসভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করেন এমন অভিযোগে গত ২৩ মে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে আবু সাঈদ চাঁদ, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি-জামায়াতের সাতজন নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০০/৫০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page