September 14, 2026, 5:33 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে অচেনা প্রাণীর আক্রমণ ; শিশু-নারীসহ আহত ১২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় অচেনা প্রাণীর আক্রমণে শিশু ও নারীসহ ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রাণীটি দুইটি গরু ও একটি ছাগলকেও কামড়িয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ও রাতে উপজেলার সাধুপুর ও ২নং চর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে আহতরা ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- সাধুপুর এলাকার জুব্বার শেখ (৪৫), রাসেল রানা ( ২২), স্বপন মিয়া (১১), রহিমা বেগম (৩৫), সুজানা বেগম (৩৫), আছি বেগম (৫০), ফকির শেখ (৬০), ২নং চর এলাকার আবু তালেব (৩৫), রোকেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৫০), আজিম (১৩) ও লাল বাদশা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২নং চর এলাকায় গতকাল দুপুর ২টার দিকে হঠাৎ ভুট্টাখেত থেকে একটি অচেনা প্রাণী বের হয়ে আক্রমণ শুরু করে। প্রাণীটি ২নং চর এলাকায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছে।

এদিকে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাধুপুর এলাকায় অচেনা প্রাণীটি দৌড়াদৌড়ি শুরু করে। এক পর্যায়ে প্রাণীটি একটি বাড়ির গোয়াল ঘরের ভেতরে ঢুকে পড়ে। গোয়ালঘর থেকে বের হয়ে ঘরের ভেতরে ঢুকে দুইজনকে আক্রমণ করে। পরে ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আরও কয়েকজনকে আক্রমণ করে।

আক্রমণে আহত রহিমা বেগম বলেন, নামাজ পড়তে বসেছিলাম, নামাজের প্রায় শেষ পর্যায়ে ঘরে ওই প্রাণীটি ঢুকে। কিছু বুঝে উঠার আগেই আমাকে কামড় দিয়ে চলে যায়।

রাসেল নামের আহত আরেকজন বলেন, সন্ধ্যায় কাজ শেষ করে আমরা তিনজন একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে আমার পায়ে কামড়ে দেয়। প্রাণীটিকে ঠিক চিনতে পারিনি। আমার পরনে দুইটা প্যান্ট ছিল, এরপরও কামড়ে প্যান্ট ছিঁড়ে যায়।

স্থানীয়রা বলছেন, প্রাণীটির সামনে যে পড়েছে তাকেই কামড় দিয়েছে। ঘটনার পর সবাই লাঠিসোঁটা নিয়ে সারারাত বসেছিল। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

আক্রান্তদের দাবি, প্রাণীটি দেখতে শিয়ালের মতো। মাথা ও লেজ ছোট। এটি ঝোপ-জঙ্গল ও ভুট্টার জমি থেকে হঠাৎ বেরিয়ে আক্রমণ করে।

শেরপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুঞ্জুরুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, বিষয়টি ফেসবুকে দেখেছি। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগকে জানানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page