October 10, 2026, 2:02 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেগুংড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত। এ সময় আতাউর রহমান আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page