October 25, 2026, 6:59 pm
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরে সদর উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page