October 18, 2026, 10:12 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে ফরিদ উদ্দিন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের প্রথমে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কৃষক সানাউল্লাহর ছেলে ফরিদ উদ্দিন মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় তার নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে ভিজে বাড়িতে রওনা হলে হঠাৎ পথিমধ্যে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়।

এসময় একই গ্রামের কৃষক শাহ জালাল (৫২) ও তার ছেলে ছবুর (২৫) গুরুতর আহত হন। আতত ২ জনকে প্রথমে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসবাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান জানান, ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছি তদন্ত করতে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page