September 20, 2026, 7:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

জার্মানিতে ব্যাপক তুষারপাতে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলে বিশেষ করে বাভারিয়া রাজ্যে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। এতে সেখানের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে আকাশ ও রেল পথ।

বন্ধ করে দেওয়া হয়েছে আঞ্চলিক গুরুত্বপূর্ণ কেন্দ্র মিউনিখ বিমানবন্দর। এটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এয়ার ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই বিমানবন্দরে যাত্রীদের যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী দিনে ভ্রমণের জন্য নির্দিষ্ট ফ্লাইটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

জার্মান এয়ারলাইন লুফথানসা মিউনিখ বিমানবন্দর বন্ধ করার নক-অন প্রভাব উল্লেখ করে জনিয়েছে, ফ্রাঙ্কফুর্টের একটিসহ জার্মানির অন্যান্য অনেক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন সীমিত করা হয়েছে।

এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজধানী মিউনিখের প্রধান রেলস্টেশনের সঙ্গে বাভারিয়ার রেল সেবাও ব্যাহত হচ্ছে।

মূলত দক্ষিণ জার্মানির আঞ্চলিক ও দূরবর্তী সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অস্ট্রেয়িার শহরের সঙ্গেও সরাসরি যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সূত্র: রয়টর্সা, আল-জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page