September 6, 2026, 6:35 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে জাল নোট ছাপানোর সরঞ্জাদি, জাল টাকাসহ ওই চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার (১অক্টোবর) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল- রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো জেলার কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে আজিজুল হক (২০)  ও নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)।

র‌্যাব জানায়, জাল নোট তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৫ হাজার ৯শ’ টাকার জাল নোট, নগদ টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ওই দুজনকে আটক করা হয়।

আরও জানানো হয়, আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরি ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে নকল টাকা ঢুকিয়ে  আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে।

এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানায়।

গ্রেফতারকৃত আসামিদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page