April 11, 2026, 8:19 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর সমৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর কাছ থেকে আরও কয়েক বছর জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে।
তিনি ২০০৮ এবং ২০১৯ সালে তাঁর ফিনল্যান্ড সফর এবং দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠকের কথাও স্মরণ করেন।
শেখ হাসিনা বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা এবং  কোভিড-১৯ মহামারী কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা দিন দিন কমে যাচ্ছে।
তিনি বলেন, অন্যদিকে নতুন শিশুর জন্মের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি এবং তথ্য প্রযুক্তি (আইটি) খাত বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে তার  দেশের আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় অত্যন্ত পারদর্শী এবং তারা এই খাতে বিনিয়োগ করতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণে শিগগিরই তার দেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত পররাষ্ট্র নীতি ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বিদ্বেষ নয়’ এই নীতি অনুসরণ করে তাঁর সরকার ‘সুপ্রতিবেশী’  সুলভ সম্পর্ক বজায় রাখছে।
এসময় অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর সমৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর কাছ থেকে আরও কয়েক বছর জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে।
তিনি ২০০৮ এবং ২০১৯ সালে তাঁর ফিনল্যান্ড সফর এবং দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠকের কথাও স্মরণ করেন।
শেখ হাসিনা বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা এবং কোভিড-১৯ মহামারী কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা দিন দিন কমে যাচ্ছে।
তিনি বলেন, অন্যদিকে নতুন শিশুর জন্মের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি এবং তথ্য প্রযুক্তি (আইটি) খাত বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় অত্যন্ত পারদর্শী এবং তারা এই খাতে বিনিয়োগ করতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণে শিগগিরই তার দেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত পররাষ্ট্র নীতি ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বিদ্বেষ নয়’ এই নীতি অনুসরণ করে তাঁর সরকার ‘সুপ্রতিবেশী’ সুলভ সম্পর্ক বজায় রাখছে।
এসময় অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

Our Like Page