March 12, 2026, 3:47 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি ‘হু’প্রধানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বেসামরিক সকল জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যকার এই যুদ্ধ কেবল ধ্বংস ও ভয়াবহতাই নিয়ে আসবে।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস রোববার ইসরাইলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেছেন, এই যুদ্ধে নিরীহ বেসামরিক ফিলিস্তিনি ও নিষ্পাপ শিশুরামারা যাচ্ছে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে প্রচারিত মন্তব্যে আধানম বলেছেন, কতো দ্রুত লক্ষ লক্ষ লোকের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এই সংঘাত তারই এক ভয়াবহ স্মারক।
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ সম্মেলনে ম্যানিলা থেকে একথা বলেন টেডরস। তিনি বলেন, যুদ্ধ ধ্বংস ও ভয়াবহতা ছাড়া কিছুই বয়ে আনে না।
গত শনিবার ফিলিস্তিনি  গ্রুপ হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায় এবং ১৫৫ ইসরাইলিকে জিম্মি করে।
এর একদিন পর রোববার থেকে ইসর্ইাল গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে অন্তত দু’হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে নিরীহ বেসামরিক
নাগরিক ও নিষ্পাপ শিশুরাও রয়েছেন।
টেডরস বলেছেন, ডব্লিওএইচও হামাসকে বেসামরিক জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে এবং আমরা বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সুবিধার সুরক্ষার জন্যে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page