September 28, 2026, 11:00 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির থানায় জিডি

স্টাফ রিপোর্টার : জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ সোমবার (৩ জুন) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ থানার ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন, ‘সোমবার সকাল ৯.১৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে দুটো অপরিচিত নাম্বার থেকে কল আসে।
মোবাইল রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, আজমপুর ইউনিয়ন নিয়ে তোকে যেন মাথা ঘামাতে না দেখি। এরপরেও মাথা ঘামালে তোকে সাইজ করে দিব। কথাটা মনে রাখিস। তোর ইনন্ধোনে আমার বালি সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জব্দ করে নিলামে দিয়েছে। তাই তোর সাথে আমার বোঝা পাড়া আছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান,আজ সকালে আমার মোবাইলে কল করে এ ধরনের কথা বলায় আমি আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি। মহেশপুর থানার সাধারণ ডাইরী (জিডি) নং- ৯৯।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page