April 10, 2026, 2:41 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জুলাই অভ্যুত্থানে থানা লুটের ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জুলাই অভ্যুত্থানের সময়  লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

অস্ত্র-গুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বানও জানান তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা-নিরপেক্ষতা-স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page