October 19, 2026, 2:15 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।  ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, একটি বাড়ি ঘেরাও করে শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরে প্রবেশরত সামরিক যানবাহনের উপর দিয়ে হেলিকপ্টার উড়ছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্যমতে, গত ২৬ ফেব্রুয়ারি যানজটের সুযোগ নিয়ে গাড়ির ভেতর থাকা দুই ইহুদি ভাইকে গুলি করে হত্যা করেন এক ফিলিস্তিনি। জায়গাটিতে প্রায়ই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান জোরদার করে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page