September 11, 2026, 8:02 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

জেনিন মসজিদে বিমান হামলা চালিয়ে ইসরাইল  বললো  ওরা ছিল ‘সন্ত্রাসী’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম তীরের  জেনিনে একটি মসজিদে ইসরাইলী বিমান হামলায় হামাস ও ইসলামিক জিহাদের “সন্ত্রাসী চক্রের সদস্যরা” নিহত হয়েছে। ইসরায়েল  রোববার এ কথা বলেছে।
আল-আনসার মসজিদে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরাইলে হামলা চালানোর পরিকল্পনায় মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইতোমধ্যে বিগত মাসগুলিতে  যাদের লক্ষ্য করা হয়েছে তারা বেশ ক’টি সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং শিগগীরই আবারো সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল। খবর এএফপি’র।
হামলায় নিহতের সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে কিছু উল্লেখ না করে সামরিক বাহিনী বলেছে, তাদের ‘নিরস্ত্র’ করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  জেনিনে হামলায় দুজন নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের অন্যত্র, নাবলুসে সামরিক অভিযানে একজন ফিলিস্তিনি নিহত ও তুবাসে অন্য একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে নাবলুস ও তুবাসের ঘটনাবলীর কোনো তথ্য দিতে পারেনি।
ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১৪শ’ লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় ভারী বোমাবর্ষণ শুরু করে এবং অব্যাহত এ হামলায় চার হাজার তিনশরও  বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page