November 8, 2026, 4:54 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জেনিন শহরে কিশোরসহ ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। গত সপ্তাহেও দখলদার সেনারা এই শহরে তিন ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করেছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) বর্বর ইসরাইলি সেনারা জেনিনের শহরতলিতে হানা দিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে আরো ২০ জন আহত হয় যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

অতীতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল বিরোধী সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলো সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরেও সশস্ত্র প্রতিরোধ আন্দোলন দানা বাধতে শুরু করেছে। দখলদার সেনারা এসব আন্দোলন দমন করার লক্ষ্যে গত বছর থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা বিশেষ করে জেনিন শহরে হামলা জোরদার করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবারের হামলায় নিহতরা হলেন ইউসেফ শ্রিম (২৯), নিদাল খাজিম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। নিহত অপর ফিলিস্তিনির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই নিয়ে চলতি বছরের বিগত মাত্র আড়াই মাসে ইসরাইলি সেনাদের হামলায় ৮৩ ফিলিস্তিনি শহীদ হলেন।গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জেনিন শহরে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page