April 10, 2026, 8:48 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কির ভাষণের প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশন থেকে ওয়াক আউট করলেন অস্ট্রিয়ার এমপিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ দেয়ার প্রতিবাদে অস্ট্রিয়ার রুশপন্থী ফ্রিডম পার্টির ২০ জনের বেশি আইনপ্রণেতা ওয়াক আউট  করেছেন।

ফ্রিডম পার্টির এসব রাজনীতিবিদ অভিযোগ করেছেন, এ ভাষণের সুযোগ দেয়ার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতে অস্ট্রিয়ার নিরপেক্ষ অবস্থান ক্ষুন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি ইউক্রেন থেকে ভিডিও লিংকের মাধ্যমে অস্ট্রিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষে ভাষণ দেন। ভাষণে তিনি মানবিক সাহায্য পাঠানো ও স্থলমাইন পরিষ্কার করার ব্যাপারে সাহায্য করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানান।

তবে জেলেনস্কি ভাষণ দেয়ার আগে প্রতিবাদী কয়েকজন সংসদ সদস্য সতর্ক করেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট যদি জাতীয় সংসদের নিম্নকক্ষে ভাষণ দেন তাহলে তারা যেভাবেই হোক বিক্ষোভ করবেন।

অস্ট্রিয়া প্রথম থেকে বলে আসছে তারা রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়। এজন্য দেশটি এই পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া থেকে বিরত থেকেছে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়নি।

গতকালের প্রতিবাদ সম্পর্কে ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিক্‌ল বলেন, চলমান সংঘাতে অস্ট্রিয়া শুরু থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এসেছে কিন্তু আজকে প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণের বিরুদ্ধে প্রতিবাদের সময় শুধুমাত্র ফ্রিডম পার্টির এমপিদের পাওয়া গেল, এখানে অন্য কেউ নেই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page