September 16, 2026, 12:26 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ অর্ধেক ফাঁকা হয়ে যাবে : এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সোমবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, রাজনীতিতে কিছু হিসাব নিকাশের বিষয় আছে। আমি যে সব জানি তা না। তবে খোঁজ খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই যারা স্বাধীনতার সময় ত্রিশ লাখ মানুষের জীবন নিয়েছিল। দুই লাখ মা-বোনের সম্ভ্রম নিয়েছিল। ওরা ইসলামের কথা বলে মানুষ জবাই করেছিল। আমরা কী এই জন্য মাঠে নামবো? না এই জন্য মাঠে নামবো না। নামবো স্বাধীনতার স্বপক্ষের শক্তির জানান দিতে। কী লজ্জা আমাদের, শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ রক্ষা করতে আমাদের এক হতে হয়। এই বয়সে মুক্তিযোদ্ধাদের রাস্তায় নেমে স্লোগান দিতে হয়।

তিনি বলেন, সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।’ আর আজ আমাদের স্লোগান ধরতে হয়, ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো।’

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি আপনাদের যত পুলিশ আছে, সব তাদের পক্ষে যান। সব নিয়ে ঘোষণা করেন পুলিশ আমাদের পক্ষে আছে, তারপর ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দেবো। আমি বলি আগামী নির্বাচনে শেখ হাসিনাই হবেন সরকার প্রধান।

সমাবেশের বিষয়ে তিনি বলেন, সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেবো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন। আমরা এমন আওয়াজ তুলবো যা সারাদেশে ছড়িয়ে পড়বে।

সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূইয়া। এ সময় সোনারগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page