September 7, 2026, 9:02 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাট জেলা কারাগারে বসে পাঁচবিবি উপজেলার এক শিক্ষার্থী এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষা দিচ্ছেন। তিনি মাদক মামলার আসামি।

রোববার (৩০ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিন কারাগারে বসে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জেলা কারাগারের ডেপুটি জেলার মো. শাহাবুদ্দিন  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী জয়পুরহাট জেলা কারাগারে ছিলেন। গত ৩০ মে তারিখ থেকে তিনি কারাগারে রয়েছেন। সেই শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কারাগারেই ওই শিক্ষার্থীর আলিম পরীক্ষা নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। আজকে আলিম পরীক্ষার প্রথম দিন তিনি কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন। তিনি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব (এনডিসি)   বলেন, জেলায় এবার ২৫টি কেন্দ্রে ১০ হাজার ৭৭ জন এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে পাঁচবিবি উপজেলার মহব্বতপুর আলিমিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একজন পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page