October 5, 2026, 6:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক সামসুল হত্যা মামলায় একই পরিবারের ৬ জনসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

সোমবার (০৩ জুন) বেলা ১২টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো নূরুল ইসলাম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, ছাবদুলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।

এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহব্বতপুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে মিলন হোসেন ও বছির উদ্দীনের ছেলে আব্দুল হামিদকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুরে মকবুল ইসলাম তার ছেলে সামছুল ইসলাম ও আলা উদ্দিনকে নিয়ে জমি প্রস্তুত করতে যায়। এ সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় তৈরি হাসুয়া, দা, কোদাল, লোহার রড ও লাঠিসোটাসহ তাদের উপর আক্রমণ করে।

এতে সামছুল ইসলাম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাডালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় বাদী হয়ে নিহতের স্ত্রী মেরিনা বেগম ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে আদালত এ রায় প্রদান করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন খাজা শামছুল আলম বুলবুল ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন আহসান হাবিব চপল।



Our Like Page