September 4, 2026, 8:37 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী থানায় মামলা করলে পুলিশ তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

মামলার পর আজ শনিবার আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আসামিরা নির্যাতিতা ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকূপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page