September 7, 2026, 2:37 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা ; স্ত্রী-প্রেমিকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্বামী জামিরুল ইসলামকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎনা বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে বাবু।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলাম ক্ষেতলালের মহব্বতপুর দূর্গাপুর গ্রামের জোৎনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর বাড়িতেই থাকতেন জামিরুল। সেখানে তার স্ত্রী জোৎসা পার্শ্ববর্তী গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। এর জেরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে জোৎসা-শাহিন মিলে জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন ক্ষেতলাল থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম। তদন্ত শেষে তিনি ২০১৬ সালের ২ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল, সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোকুল চন্দ্র মন্ডল, শামীমুল ইসলাম শামীম ও শামসুল ইসলাম বুলবুল। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম মামুনুর রহমান সরদার ও আবুল হাসান দেওয়ান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page