April 13, 2026, 12:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে হত্যা ; মায়ের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ছয় বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। বর্তমানে তিনি পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্র নাথ মন্ডল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই-ভাবিদের সঙ্গে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া হতো। তার ভাই-ভাবির বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া-আসা করার কারণে তার সঙ্গেও বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তিনি। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা। পরে তিনি জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবি ও মানিককে ফাঁসাতে নিজের ছয় বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page