September 6, 2026, 9:33 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাট পৌর এলাকার সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট সদর থানা হতে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৫ আগস্ট জয়পুরহাট সদর থানায় দুস্কৃতকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং থানা থেকে অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে পুলিশ। লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশও করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি ৭ দশমিক ৬২ এমএম চায়না পিস্তল,একটি ম্যাগজিন, গুলি ৮ রাউন্ড, ৭ দশমিক ৬২ এমএম চায়না পিস্তলের ৫৪ রাউন্ড গুলি এবং ৯ এমএম পিস্তলের ২৯ রাউন্ড গুলি। এ ছাড়াও ১টি অস্ত্রের কভার উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইও-১ কাওসার আলী, ডিএসবি শাখার এসআই মাহবুবুর রহমান। উদ্ধারকৃত অস্ত্র-গুলি জব্দ তালিকাভূক্ত করে জয়পুরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান ওসি হুমায়ন কবির।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page