April 10, 2026, 5:24 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নেত্রকোনার ১৫ কিশোরকে কিশোরগঞ্জে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (২১), ইয়াসিন মিয়া (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান (২০), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। অন্য একজনের নাম জানা যায়নি। তাঁরা সবাই শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসেন নেত্রকোনা থেকে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

ওসি শাখাওয়াৎ হোসেন জানান, কয়েক বছর ধরে শীতকালে বিভিন্ন এলাকা থেকে লোকজন পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসেন। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page