September 7, 2026, 11:42 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতেবড় ভাইকে পিটিয়ে হত্যার মামলায় ছোট ভাই আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুজন তালুকদারকে (৩৫) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই স্বপন তালুকদারের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত স্বপন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (৩ মে) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক লে. কমান্ডার মুহতাসিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আহত সুজন তালুকদারকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সুজনের অবস্থার আরও অবনতি হয়। এ অবস্থায় তাকে ভর্তি না করে রিলিজ দিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ওই রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সুজনের স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গত ১ মে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে স্বপন তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page