September 7, 2026, 8:52 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে ক্লাসরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম থেকে আফিয়া আক্তার (১৪) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক এইচ এম ওবায়দুল্লাহ্ আমিরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম। তবে ওই শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি তিনি।

সরকারি হর চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, মেয়ের বাবা স্কুলে এসেছিলেন। তিনি জানিয়েছেন, এটি তাদের পারিবারিক একটা সমস্যার কারণে হয়ে থাকতে পারে। এ বিষয়ে তিনি কোনও আইনি পদক্ষেপ নিতে ইচ্ছুক নন এবং তার মেয়ের লাশ যাতে পোস্টমর্টেম করতে না হয় তার অনুরোধ জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page