September 7, 2026, 10:59 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার (২০ মে) ভোররাতে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রিয়াজ ফকির (২৪) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ জানায়, সোমবার রাত ৪টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় মৃত এলেম গাজীর বাড়িতে চুরি করতে যায় রিয়াজ ফকির। ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করার সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এসে ওই চোরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে রিয়াজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারেকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page