September 16, 2026, 8:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি ; আটক হয়নি কেউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠি নলছিটি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য ফিলিং স্টেশনে পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোটভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য ফিলিং স্টেশনের পাশে। মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা বেয়ে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল লণ্ডভণ্ড করে গেছে।

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসঙ্গে। ডাকাতরা আমাদের ছেলেমেয়েকে জিম্মি করে কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমানে তারা তাদের বাবার মিলাদের জন্য নিজ বাড়িতে রয়েছেন। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page