September 7, 2026, 4:14 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে পেটে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে মারধর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে পেটে পিস্তল ঠেকিয়ে মোস্তাফিজুর রহমান জাকির (৩২) নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের ছেলে কিশোর গ্যাং নেতৃত্বদানকারী তৌহিদুল ইসলাম এ হামলা চালায়।

মোস্তাফিজুর রহমান জাকির নারিকেল বাড়িয়া এলাকার মোতাহার হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মোস্তাফিজুর রহমান জাকির বলেন, রোববার সন্ধ্যার পরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান তার কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে। এরপর পেটে পিস্তল ঠেকিয়ে লাঠি ও হাতুরি নিয়ে মারধর শুরু করে চান, ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরও কয়েকজন। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page