October 6, 2026, 8:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে পৌর এলাকায় এক আওয়ামী লীগ নেতার মরদেহ তার প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সৌদি প্রবাসীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন মল্লিক (৫০) পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। তবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী শিরিন আক্তারের সঙ্গে রিপন মল্লিকের পরকীয়ার সম্পর্ক ছিল। এ ঘটনায় শিরিন আক্তারকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন আগে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার দেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে আছেন। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার রিপনকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীয়রা ফোনে জানায়, আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি শিরিনের ঘরে গিয়ে দেখি মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তার ঘরেই বসে ছিলেন।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গ পরকীয়ার কোনো কারণ থাকতে পারে। আমরা শিরিন নামের ওই নারীকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page