September 5, 2026, 5:05 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় শাহজাহান ওমর আটক ; জেলহাজতে প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাঁঠালিয়া বিএনপি অফিস ভাঙচুর মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে আটক করে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ।

পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এরপূর্বে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা শাহজাহান ওমরের গাড়ির বহরে হামলা হালিয়ে ভাংচুর করলে চালক আহত হয়েছে। এ ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় আসেন।

রাজাপুর থানা পুলিশ শাহজাহান ওমরকে পুলিশ হেফাজতে রাখে। পরে তাকে কাঁঠালিয়া উপজেলায় বিএনপি অফিসে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

কাঁঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশ শাহজাহান ওমরকে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এদিকে, শাহজাহান ওমরকে আদালতে আনলে সেখানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page