October 6, 2026, 1:32 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে মাদরাসার কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসার তাহীলি ক্যাম্পাস শাখার ভবনের চারতলায় একটা রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page