September 13, 2026, 9:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে সংস্কারের দাবিতে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সড়ক সংস্কারের দাবিতে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। বুধবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি পৌরসভার টাউন মসজিদ সড়কের বাসিন্দারা মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে এ প্রতিবাদ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মাহমুদ আলম সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার ও রিফাত হোসেনসহ আরো অনেকে।

তারা অভিযোগ করেন, ঝালকাঠি শহরের সিটিপার্ক থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা।

সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে। সড়কের কোথাও কোথাও কাদায় ভরে গেছে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াতের সময় পরে গিয়ে আহত হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া অকেনেই বলেন, আজকে এই সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, পৌরসভার বেশিরভাগ সড়কই সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হয়েছে। যেগুলো বাকি আছে, তাও দ্রুততম সময়ের মধ্যে করা হবে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে প্রজেক্ট জমা দিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page