October 6, 2026, 7:36 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০) বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের ছেলে হিরোন ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে প্রতিবেশী উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা আমাদের জমির গাছ কাটছিল। আমার বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমার বাবাকে পিটানো শুরু করে। পরবর্তীতে আমার মা তাকে রক্ষা করতে গেলে মাকে হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে আমার মা-বাবা ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশীদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page