September 30, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল আহসান ওরফ কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ কাজীর পরিচয়- ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন তিনি।

স্বজনরা জানান, সারাদিন নির্বাচনী কার্যক্রম শেষে বাড়িতে মেয়ের জন্য খাবার নিয়ে আসার সময় স্থানীয় একটি প্রাথমিক স্কুলের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের কবজি বিছিন্ন হয়ে যায় এবং মাথায় একাধিক কোপের আঘাত দেখা গেছে।

পুলিশ কর্মকর্তা মুরাদ আলী বলেন, ‌‘ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page