August 2, 2026, 3:36 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে হাঁসে বীজ খাওয়ায় বড় ভাইয়ের কান ওপায়ের রগ কাটল ছোট ভাই 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মো. মজিবুর হাওলাদারের (৬০) কান ও পায়ের রগ কাটলেন তারই আপন ছোট ভাই হাবিব হাওলাদার। সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মো. মজিবুর হাওলাদার রাজাপুর সদর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত পবন আলী হাওলাদার। রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে কবরস্থানের কাছে জমিতে হাঁস বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই মজিবর হাওলাদারকে ছোট ভাই হাবিব হাওলাদার দেশীয় ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে এতে তার মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায় এবং ডান পায়ের হাটুর নিচে রগ কেটে যায়।

পরে তাকে পরিবার এবং স্থানীয় লোকজন মিলে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

ওসি পুলক চন্দ্র রায় জানান, এঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page