February 12, 2026, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। আওয়ামী লীগ থেকে তাকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চিঠি ইস্যু করেছে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে আওয়ামী লীগ।

নাশকতার মামলায় ২৫ দিন কারাভোগের পর বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এর এক দিন পরেই তাকে দলীয় মনোনীত প্রার্থী করল আওয়ামী লীগ। একই দিন বিকালে এক সংবাদ সম্মেলন আওয়ামী লীগের হয়ে ভোটের কথা নিশ্চিত করেন শাহজাহান ওমর নিজেই।

তিনি বলেন, ‘জিয়ার রাজনীতির চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। নৌকার হয়ে ভোট করব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিচ্ছেন বলে জানান শাহজাহান ওমর। বলেন, আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না। এবার যাওয়া উচিত ছিল।

নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্র বলে কিছু আছে নাকি? আমি যখন একটা বেস্ট পার্টির প্রতীক পেয়েছি, তাহলে স্বতন্ত্র কেন নির্বাচন করব?

এক দিনেই জামিন ও মুক্তি পাওয়ার ঘটনায় গতকালই এক ধরনের আলোচনা চলছিল যে তিনি হয়তো নির্বাচনে আসতে পারেন। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। নৌকা প্রতীক পাওয়ার মধ্য দিয়ে এ গুঞ্জনও সত্য হলো যে সরকারের সঙ্গে সমঝোতা করেই তিনি জেল থেকে বেরিয়েছেন!

এদিকে ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুনকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ। গত রবিবার চূড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম করা হয়। তবে শাহজাহান ওমর এই আসনে নৌকার প্রার্থী হওয়ায় ‘কপাল পুড়ল’ বজলুল হকের।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page