June 22, 2026, 12:39 am
শিরোনামঃ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার : অর্থমন্ত্রী ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান ফেনীতে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা  নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয় : ট্রাম্প লেবাননে ইসরায়েলি হামলায় ২৭ জন নিহত দেশভাগ-অনুপ্রবেশ-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি দিলেন মোদি রবিবারে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ সময় তিনি ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (২১ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, “ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ শুধু অপরাধ হিসেবেই দেখবে। ভিন্নভাবে বিবেচনার কোনো সুযোগ থাকবে না। আমি এখানে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের গুরুত্বপূর্ণ সহযোগী। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page