October 9, 2026, 3:00 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের আম যাচ্ছে ইংল্যান্ডে

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জাতের আম সুদূর ইংল্যান্ডে রফতানি করা হচ্ছে। এরই অংশ হিসেবে আনুষ্ঠানিক ভাবে দুজন কৃষকের কাছ থেকে এক টন আম পাঠানো হয়েছে। পর্যায় ক্রমে প্রায় ১০ মেট্রিক টন আম প্রথম পর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জানা গেছে, কৃষি বিভাগের সার্বিক কারিগরি সহযোগিতায় এ আম পাঠানো হচ্ছে কালিগঞ্জ উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের কাস্টভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান ও তবিবুর রহমানের আম বাগান থেকে।
আম রফতানি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু এবং উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।

কাষ্টভাঙ্গা গ্রামের আম চাষী হাবিবুর রহমান জানান, তার প্রায় ৯ বিঘা গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি, তিলে বোম্বাই জাতের আম রয়েছে। এ বছর ঢাকার আন্তর্জাতিক আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিং এর সাথে তার কথা হয়। এর পর কৃষি অফিসের সাথে তিনি যোগাযোগ করেন। এর পর যথাযথ চাষ পদ্ধতি অনুসরন করে সার্বিক বিষয়ে কখন ফল কিভাবে পরিচর্যা করতে হবে সে ব্যাপারে কৃষি অফিস সার্বিক পরামর্শ দেন এবং পরিচর্যা করেন। এর প্রেক্ষিতে এ মৌসুমে বাংলাদেশ থেকে প্রথম আম রফতারির সাথে তার বাগানের আম যুক্ত হয়।

তিনি জানান, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যাল্ডে পাঠানো হয় এবং পর্যায় ক্রমে তিনি ন্যাংড়া, হিমসাগর, রুপালি আম রফতানি করবেন।
কৃষক হাবিবুর রহমান জানান, বর্তমানে তার এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা কাচা আম ক্রয় করছেন ২৫-৩০ টাকা দরে। কিন্তু বিদেশে রফতানি যোগ্য আম তিনি বিক্রি করছেন ৫০টাকা কেজি দরে বাগান থেকেই।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, এবারই প্রথম ঝিনাইদহ জেলা থেকে অন্য ফসলের মতো আম বিদেশে রফতানির সুযোগ হলো।
কৃষি অফিসার আরও জানান, আমসহ কৃষি পণ্য বিদেশে রফতানির জন্য অনেক গুলো ধাপ অতিক্রম করতে হয় এবং উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরন করতে হয়।
আম রফতানি কার্যক্রম উদ্বোধনীয় অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার জানান, এই প্রথম এ জেলা থেকে আম রফতানি করা হলো। ধারাবাহিকতায় আগামীতে এখানে উৎপাদিত ড্রাগন ফল, লিচু ও সবজি রপ্তানির সুযোগ তৈরি হল।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page